চারজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া গ্রামের একটি বাড়িতে গাঁজা সেবনের দায়ে মো. শাহজাহান মিয়া, বাচ্চু মিয়া, আসিক মিয়া ও সজল মিয়া নামের চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে গতকাল মঙ্গলবার এ রায় দেন নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুনিরুজ্জামান। বিষয়টির সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।