চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত একই পরিবারের চার সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া ওই পরিবারের অপর এক সদস্যের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার আকন্দবাড়িয়ায় এই আদালত পরিচালনা করেন। তিনি জানান, গাঁজা, মদ ও ফেনসিডিল বহন ও বিক্রির অভিযোগে চারজনকে দণ্ডাদেশ দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবদুল হান্নান আরেকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। l চুয়াডাঙ্গা প্রতিনিধি