চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুরে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান গত সোমবার তাঁদের এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পৌর শহরের জগন্নাথপাড়ার কল্যাণ মহন্ত, বারোদুয়ারীপাড়ার স্বপন এবং খন্দকারপাড়ার মজনু ও শামীম। গতকাল মঙ্গলবার সকালে তাঁদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সোমবার বিকেলে পুলিশ তাঁদের আটক করে।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি