চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরের ব্যস্ততম সড়কের যত্রতত্র যানবাহন পার্কিং করার দায়ে গতকাল সোমবার চার লেগুনা ও ইজিবাইকচালককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত তাঁদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন। গতকাল দুপুরে শহরের নতুন কোর্টের সামনের সড়কে আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম বিশ্বজিৎ কুমার পাল। দণ্ডপ্রাপ্তরা হলেন আতিক, জামান, আশিক ও রাকেশ। বিশ্বজিৎ কুমার পাল জানান, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সবাইকে আগেই অবগত করা হয়েছিল।কিন্তু এর পরও যাঁরা ব্যস্ততম সড়কে যত্রতত্র পার্কিং করে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করেছেন, তাঁদের শাস্তি দেওয়া হয়েছে।