প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর ষাটনল এলাকা থেকে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বালু উত্তোলনের দায়ে চার ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ শাস্তি দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নয়ন দেওয়ান, রনি সরকার, বিল্লাল হোসেন ও মিজানুর রহমান। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জে। বালু তোলায় নদীর তীর ও তীরের জনবসতি ঝুঁকির মুখে পড়েছে। এ জন্য অাদালত তাঁদের সাজা দেন।