চারজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকদ্রব্য রাখার দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহদত হোসেন এই আদালতের নেতৃত্ব দেন।
কালুরঘাট এলাকা থেকে ইয়াবা বড়ি ও গাঁজা রাখার দায়ে নয় মাসের কারাদণ্ড দেওয়া হয় মো. ওমর ফারুক নামের এক ব্যক্তিকে। গাঁজা রাখার দায়ে নূর মোহাম্মদ নামের একজনকে এক মাসের কারাদণ্ড দেন আদালত।
কোতোয়ালি এলাকা থেকে মো. মিজান নামের একজনকে গাঁজাসহ আটক করা হয়। এরপর তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বাকলিয়া থেকে ইয়াবাসহ আটক করা সজীব দাশ নামের একজনকে দুই মাসের কারাদণ্ড দেন আদালত।