প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই চার স্কুলছাত্র জামিন পেয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন এ আদেশ দেন। আদালতের পেশকার কাজী মো. নূরে আলম বলেন, চার কিশোরের আইনজীবী আদালতে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেছেন। জামিন আদেশের পর আদালত এলাকায় চার শিশুর আত্মীয়স্বজন বলেন, জামিন হওয়ায় তাঁরা খুব খুশি। এর আগে ১০ মে গুলশানের বারিধারা লেকের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের মামলায় তাদের গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ। একজনের বয়স ১৩ বছর। আরেকজনের ১৬। দুজন আপন ভাই। তারা ফরিদপুরের বিষ্ণুপুর এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও নবম শ্রেণির ছাত্র। বাকি দুজন গুলশানের একটি উচ্চবিদ্যালয়ের ছাত্র। ফরিদপুর থেকে আসা দুই ভাই গুলশানে তাদের এক চাচাতো ভাইয়ের বাসায় ওঠে। তারা সেদিন গুলশানের বারিধারা লেকে ঘুরতে গিয়েছিল।