চারজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে কুড়িগ্রাম পোস্ট অফিসের সহকারী পোস্টমাস্টারসহ চারজনকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠিয়েছে। জেলা গোয়েন্দা বিভাগের এএসআই মোস্তাফিজার রহমান জানান, বুধবার রাতে শহরের একটি হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকা অবস্থায় সহকারী পোস্টমাস্টার আবদুল মালেক, হোটেলের ব্যবস্থাপক মনোরঞ্জন সরকার, পৌরসভার গাড়িয়ালপাড়ার সাইফুল ইসলাম ও পিরোজপুরের এক নারীকে আটক করা হয়।