প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া উচ্চবিদ্যালয়ের কাছাকাছি এলাকায় প্রকাশ্যে মদপান ও মাতলামির দায়ে এক কিশোরসহ চারজনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে একজনকে এক হাজার টাকা জরিমানা ও বাকি প্রত্যেককে ১৫ দিন কারাদণ্ড দেওয়া হয়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব নিজ কার্যালয়ে বেলা একটার দিকে আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা গ্রামের মো. হাবিব, মো. মহসীন, আখাউড়ার ধরখার ইউনিয়নের রাকিব মিয়া ও মো. কাউছার। সকাল ১০টার দিকে পুলিশ আখাউড়া-কসবা সড়কের মোগড়া উচ্চবিদ্যালয় এলাকা থেকে তাঁদের আটক করে।