চারজনের নাম ঠিক করেছে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অধ্যাপকের চারটি পদের জন্য চারজনের নাম ঠিক করেছে এ সংক্রান্ত নির্বাচনী কমিটি। তাঁরা হলেন, প্রবীণ শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী সরদার ফজলুল করিম, শিক্ষাবিদ অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ এবং চিকিৎসক শাহেলা খাতুন।জানা যায়, জাতীয় অধ্যাপক নিয়োগ অনুমোদনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তাঁর অনুমোদনের পর রাষ্ট্রপতি নিয়োগ চূড়ান্ত করবেন।এ বিষয়ে জানতে চাইলে জাতীয় অধ্যাপক নির্বাচনী কমিটির সভাপতি ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে। এর বাইরে তিনি কিছু বলতে চাননি।তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র উল্লিখিত চারজনের নাম প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে।