চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের জেলা ছাত্রদলের ক্রীড়াবিষয়ক সম্পাদক শেখ এমাদুল কবির হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ও বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক বাগেরহাটের মুখ্য বিচারিক হাকিম গাজী রহমানের আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন—সদর উপজেলার বাদে কাড়াপাড়া গ্রামের দাউদ মল্লিক (২৮), চান মল্লিক (৪৫), আলী শেখ (৪০) ও খালেদ মল্লিক (২৫)। তাঁদের মধ্যে চান ও আলী কারাগারে রয়েছেন। অন্য দুইজন পলাতক। চান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।