চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে দুর্নীতির মামলায় গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদের সাবেক তিন সদস্যসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত৷ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বান্দরবানের বিশেষ আদালতের (জেলা ও দায়রা জজ) বিচারক শফিকুর রহমান গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷
দুদকের আইনজীবী বিশ্বজিৎ চাকমা গ্রেপ্তারি পরোয়ানা জারির সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার আদালত অভিযোগপত্র গ্রহণ করে ওই চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, যে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জাির করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে পরিবার পরিকল্পনা বিভাগে কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ আনা হয়৷ গত ২৩ ফেব্রুয়ারি দুদক অভিযোগপত্র দাখিল করে৷ অভিযোগপত্রে বলা হয়, নিয়োগপ্রাপ্ত চারজন ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন নম্বর পান৷ কিন্তু দুর্নীতির আশ্রয় নিয়ে নম্বরশিট ঘষামাজা করে নম্বর বাড়িয়ে দিয়ে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।
দুদকের তদন্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, ২০০৪ সালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগে ৩০ জনের বেিশ কর্মচারী নিয়োগ দেওয়া হয়। জেলা পরিষদের সদস্য লুসাই মং মারমাকে আহ্বায়ক ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক উৎপল কান্তি চাকমাকে সদস্যসচিব করে গঠিত নিয়োগ কমিটির সবাই নিয়োগে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। ওই চারজন ছাড়া আরও বেশ কয়েকজন কর্মচারী নিয়োগেও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ জন্য উৎপল কান্তি চাকমা, লুসাই মং মারমাসহ জেলা পরিষদের আরও দুই সাবেক সদস্য আরিফ উদ্দিন চৌধুরী ও উক্যমং চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
জেলা পিরষদের সাবেক সদস্য আরিফ উদ্দিন বলেন, তিনি ও উক্যমং চৌধুরী নিয়োগে দুর্নীতির সঙ্গে জড়িত নন৷ তাঁরা নিয়োগে দুর্নীতির ব্যাপারে অভিযোগ করেছিলেন। এখন বিষয়টির প্রতিবাদ করতে গিয়ে তাঁরা আসামি হয়েছেন।
সূত্র জানায়, দুদক ২০০৪ সালে নিয়োগ কমিটির চারজন ও নিয়োগপ্রাপ্ত চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে।
তদন্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, নিয়োগকারী কর্তৃপক্ষ সুযোগ দেওয়ায় নিয়োগপ্রাপ্ত চারজন দুর্নীতি করেছেন। এ জন্য তাঁদের অভিযুক্ত করা হয়নি।