প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোয়া কোটি টাকার সোনা চোরাচালানে যাত্রীকে সহযোগিতা করার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক এম এইচ রহমতউল্লাহ গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেনোগ্রাফার মোমেন মোকসেদ, সহকারী রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ট্রাফিক হেলপার কে এম নুরুদ্দিন ও যাত্রী আলাউদ্দিন চৌধুরী।
দুদকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া বলেন, প্রাথমিক অনুসন্ধানে সোনা চোরাচালানের বিষয়ে আসামিদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এখন এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে।