চারজনের বিরুদ্ধে মামলা করবে ইসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আচরণবিধি লঙ্ঘন করে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) একজন ও স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) চট্টগ্রাম জেলা শাখার তিন নেতার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।বৈঠকের পর ছহুল হোসাইন জানান, বিধান অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সুযোগ নেই। কিন্তু ১০ জুন বিএমএ ও স্বাচিপের চার চিকিত্সক নাগরিক কমিটি মনোনীত মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে মতবিনিময় সভা করেছেন। এই চিকিত্সকেরা হলেন শেখ শফিউল আজম, নাসির উদ্দিন মাহমুদ, মোহাম্মদ শরীফ ও মুজিবুল হক খান।