নেত্রকোনার কেন্দুয়ার কাপাসিয়া গ্রামের আবদুল গণি (৭০) হত্যা মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন কাপাসিয়া গ্রামের মো. আমীর হোসেন, কমীর হোসেন, হারুন আর রশিদ ও জামির হোসেন। তাঁরা সবাই আপন ভাই এবং পলাতক। l নেত্রকোনা প্রতিনিধি