প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চারুলিয়া গ্রামের যুবক আবদুর রশিদকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় দেন৷ আসামিরা হলেন চারুলিয়া গ্রামের বাবুল, শফিকুল, আ. মালেক ও চানফর। পূর্ববিরোধের জের ধরে ২০০১ সালের ১৩ মে রশিদকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়৷ l নেত্রকোনা প্রতিনিধি|