চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আল মামুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ফরিদ উদ্দিন, গোলাপ মিয়া, শমসের আলী ও আবদুল কাদির। ২০০৬ সালের ২০ জুলাই অভিযুক্ত ব্যক্তিদের হাতে খুন হন বাচ্চু মিয়া (৩৪) নামের এক ব্যক্তি। বাচ্চু পাটধা কাঁঠালিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে।