চারজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারমারি গ্রামের সত্যবান হাজং হত্যা মামালায় চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বারমারি গ্রামের মৃত আছমত আলীর ছেলে রহিম উদ্দিন (৪৫), মৃত গিয়াস উদ্দিনের ছেলে সুরুজ মিয়া (৪০), আমজাদ আলীর ছেলে কাজিম উদ্দিন (৩৫) ও মৃত পরেশ রংদীর ছেলে ধীরেশ সাংমা (৪৮)। নেত্রকোনা প্রতিনিধি|