চারজনের রিমান্ডের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আমানতকারীদের বিপুল পরিমাণ টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার বাদল রায়সহ চারজনকে রিমান্ডে নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। প্রয়োজনে আসামিদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপনের আদালত শুনানি শেষে এ নির্দেশ দেন। এর আগে গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারিকুজ্জামান গ্রেপ্তার করা ব্যক্তিদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। আদালত সূত্র জানায়, গতকাল আদালতে বাদল রায়সহ চার আসামির উপস্থিতিতে রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ নগরের দেওভোগ এলাকার বাদল রায় দুটি অনুমোদনবিহীন সমিতির মাধ্যমে আমানতকারীদের কাছ থেকে ‘বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে’ পালিয়ে যান। মঙ্গলবার ভোরে ঢাকার ধামরাইয়ের বেলেশ্বর গ্রামের একটি বাড়ি থেকে স্ত্রী-পুত্রসহ বাদলকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানার পুলিশ।