প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে গতকাল সোমবার চার মাদকসেবীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান। উপজেলার আম্বইল গ্রামের মিজানুর রহমান (২৩), খন্দকারটোলা পশ্চিম পাড়া গ্রামের মো. শাহ জামাল (৪২) ও শাহাবুল ইসলামকে (২৮) তিন মাস করে এবং উপুর ভাদড়া গ্রামের খলিলুর রহমানকে (৪০) এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।