চারজনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের মামলায় চারজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড, তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিশেষ দায়রা জজ সৈয়দা হোসনে আরা এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন নুর হোসেন, আনোয়ার হোসেন, মো. সেলিম ও মো. শহীদ। আসামিদের মধ্যে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম বলেন, ২০০৯ সালের ৩ অক্টোবর চট্টগ্রামের মিরসরাই থেকে ২০০ লিটার মদসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।