প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্কুলছাত্রীর বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার দায়ে ছেলেসহ চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ইউএনও কামাল মোহাম্মদ রাশেদ এ রায় দেন। জরিমানার শিকার ব্যক্তিরা হলেন ছেলে মো. রনি, তাঁর আত্মীয় আজগর আলী, মেয়ের মা ছালমা আক্তার ও চাচা আবদুল জলিল। তাঁদের এক হাজার করে চার হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাতে মহাদেবপুর গ্রামের গণি মিয়ার ছেলে মো. রনির সঙ্গে তেওতা ইউনিয়নের অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। প্রতিবেশীরা বাল্যবিবাহের বিষয়টি পুলিশকে জানায়। রাতেই বিয়েবাড়ি থেকে ছেলে ও মেয়েসহ পাঁচজনকে আটক করে পুলিশ। গতকাল সকালে পুলিশ চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। সেখানে বিচারক প্রত্যেককে এক হাজার করে টাকা জরিমানা করেন।