চারটি কারখানাকে সোয়া কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের অপরাধে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ও মৌচাক এলাকায় চারটি কারখানাকে এক কোটি ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর গতকাল সোমবার এই জরিমানা করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দূষণবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গতকাল পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে চারটি কারখানার প্রতিনিধিকে তলব করা হয়। সেখানে কালিয়াকৈরের মৌচাক এলাকার পূর্বানী নিটিং অ্যান্ড ডাইং কারখানাকে ৬৪ লাখ, উত্তরা নিটিং অ্যান্ড ডাইং কারখানাকে ২৩ লাখ, মনট্রিমস লিমিটেডকে পাঁচ লাখ ও চন্দ্রা এলাকার টাওয়েল টেক্সকে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (এনফোর্সমেন্ট) মুহম্মদ হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, ওই কারখানাগুলো দীর্ঘদিন ধরে বাইপাস তৈরি এবং বর্জ শোধনাগার অকার্যকর রেখে তরল বর্জ্য নির্গমন করে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করে আসছিল।