চারটি গাছ কেটে নিলেন যুবলীগের নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের চারটি গাছ স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা কেটে নিয়েছেন। এ ঘটনায় পুলিশ সাইদুল ইসলাম নামের পৌর যুবলীগের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে।উপজেলা প্রশাসন ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় উপজেলা চত্বরে শিক্ষক সমিতির কার্যালয়ের পাশ থেকে তিনটি মেহগনি ও একটি ইউকেলিপটাসগাছ স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা কেটে নেন। গাছগুলোর দাম প্রায় দুই লাখ টাকা।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গাছ কাটার সময় গোয়েন্দা সংস্থার সদস্য আকবর আলী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি কোনো প্রতিবাদ করেননি। বিষয়টি জানাজানি হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজিপুর থানার পুলিশ মঙ্গলবার রাতে আলমপুর মহল্লা থেকে পৌর যুবলীগের সদস্য সাইদুল ইসলামকে আটক করে। গতকাল বুধবার কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থানায় মামলা করার জন্য উপজেলা প্রকৌশলীকে লিখিতভাবে পত্র দেন। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে পৌর যুবলীগের একজন নেতাকে গাছ কাটার অপরাধে আটক করা হয়েছে।’ কাজিপুরের ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘প্রশিক্ষণ শেষে গতকাল ঢাকা থেকে কাজিপুর আসার পর গাছ কাটার বিষয়টি নিশ্চিত হয়ে মামলা করার জন্য উপজেলা প্রকৌশলীকে পত্র দিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’