চারটি তক্ষক, শিবমূর্তি ও প্রাচীন মুদ্রা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও আগ্রান গ্রামের জাফর আলীর বাড়িতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৪টি তক্ষক, ৪৫টি প্রাচীন মুদ্রা, ১টি শিবলিঙ্গ ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় পুলিশ জাফর আলীকে (৫০) আটক করে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে জাফর আলীর বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বলেন, জাফর আলী বিভিন্ন অঞ্চলে গিয়ে এসব প্রাণী এবং ধাতব মুদ্রা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। পাশাপাশি তিনি নিয়মিত মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও মাদকদ্রব্য আইনে দুটি মামলা রয়েছে।