চারটি নতুন মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, প্রতারণা এবং ঘুষ গ্রহণের অভিযোগে চারটি মামলা দায়ের করার অনুমোদন দিয়েছে। এসব অভিযোগে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।অভিযুক্তদের মধ্যে রয়েছেন পশুসম্পদ অধিদপ্তরের সহ৩কারী স্টোর অফিসার আফছার আলী, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী নাজমুল হুদা, বিআরটিএ পাবনা সার্কেলের মেকানিক্যাল অ্যাসিসট্যান্ট আমিনুল ইসলাম। এদের মধ্যে নাজমুল হুদা এবং আমিনুল ইসলামকে ঘুষের টাকাসহ ঘুষ গ্রহণকালে দুদকের বিশেষ দল হাতেনাতে গ্রেপ্তার করে।এ ছাড়া একই সময়ে অর্থ আত্মসাত্, ঘুষ নেওয়া, প্রতারণা, জালিয়াতি ইত্যাদি অভিযোগে ১০টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক।এসব মামলায় অভিযুক্ত ২৬ জনের মধ্যে রয়েছেন বরিশালের মুলাদি উপজেলা শিক্ষা কর্মকর্তা এ বি এম খলিলুর রহমান, সাতক্ষীরা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ শামছুর রহমান, পেটেন্ট-ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের বরখাস্তকৃত হিসাব রক্ষক আসাদুল আলী ভূইয়া, নড়াইল সদর উপজেলার সাবেক খাদ্য নিয়ন্ত্রক ওয়াহিদুজ্জামান, রূপালী ব্যাংক হাজীগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক ইয়াকুব আলী, নারায়ণগঞ্জের শিল্পী কালার কোম্পানির মালিক হরিপদ সাহা, আটলান্টিক শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শেখ নজরুল ইসলাম, ইসলামী ব্যাংকের মহাখালী শাখার সহকারী অফিসার গোলাম মোস্তফা কবীর, সোনালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখার গুদাম রক্ষক ফয়েজ উদ্দিন প্রমুখ।এ ছাড়া দুদক নয়টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এসব মামলায় ৩০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসেইন, আইএফআইসি ব্যাংকের সাবেক ইভিপি আবদুস ছাত্তার মিয়া, সহকারী তহশিলদার চৌধুরী মোশারফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।