প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জের চারটি ডাইং কারখানাকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর গতকাল রোববার ঢাকায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে চারটি কারখানার মালিক ও প্রতিনিধিকে তলব করে জরিমানা করেন।
চারটি প্রতিষ্ঠানের মধ্যে ফতুল্লার কাঠেরপুল এলাকার আশাহী নিট ডাইং ও দক্ষিণ সেহারচরের অহনা নিট কম্পোজিট লিমিটেডকে চার লাখ টাকা করে, মেসার্স নিউ চাঁদ প্রসেসিং মিলসকে তিন লাখ টাকা ও কোয়ালিটি ওয়াশিংকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
গতকাল পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরিমানা করা চারটি প্রতিষ্ঠান পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও কারখানা থেকে সৃষ্ট তরল বর্জ্য পরিশোধন ছাড়াই সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলে পরিবেশ দূষণ করে।