চারটি বাড়ি ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাশিয়া গ্রামে গত মঙ্গলবার রাতে এক অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি বাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। উপজেলার টাঙ্গাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান খান বলেন, গভীর রাতে এ আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে তাঁর দুটি ও চাচা আজিজুল হক খানের দুটি ঘর পুড়ে যায়। পরে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভায়।