চারটি বুথে বসানো হয় স্কিমিং ডিভাইস
বেসরকারি তিন ব্যাংকের মোট চারটি বুথে স্কিমিং ডিভাইস বসানোর কথা বলেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার তথ্য যাচাই-বাছাই করে মোট চারটি বুথে স্কিমিং ডিভাইস বসানো হয়েছিল বলে নিশ্চিত হয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে বেসরকারি তিন ব্যাংকের ছয়টি এটিএম বুথে স্কিমিং ডিভাইস বা গ্রাহকের কার্ডের ব্যক্তিগত গোপনীয় তথ্য চুরির যন্ত্র বসানোর কথা বলা হয়। এর মধ্যে রয়েছে ইবিএলের দুটি বুথ, সিটি ব্যাংকের একটি ও ইউসিবিএলের একটি বুথ।
এর আগে গতকাল রোববার প্রাথমিক তদন্তে বাংলাদেশ ব্যাংক জানতে পারে, ইস্টার্ন, সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাজধানীর ছয়টি বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে দুই শতাধিক কার্ড গ্রাহকের ব্যক্তিগত গোপন তথ্য চুরি করে জালিয়াতেরা। আজ চারটি ব্যাংকে জালিয়াতির বিষয়ে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতিতে অর্থ জালিয়াতির বেশ কিছু ঘটনা রয়েছে। বাংলাদেশে এটাই প্রথম।
আরও পড়ুন:
তিন ব্যাংকে কার্ড জালিয়াতি, জড়িত একাধিক বিদেশি