চারটি বেসরকারি হাসপাতালকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন অভিযোগে গতকাল বুধবার ফেনী শহরের চারটি বেসরকারি হাসপাতালকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা শহরের চারটি হাসপাতালে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। অভিযানের সময় তিনটি হাসপাতালে কোনো নার্স পাওয়া যায়নি। দুটি হাসপাতালে দুজন চিকিৎসক সনদ দেখাতে পারেননি। ওই সব প্রতিষ্ঠানে কোনো প্যাথলজিস্ট ছিলেন না।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জেনারেল প্রাইভেট হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা, রয়েল হাসপাতালকে ৫০ হাজার টাকা, মহিপাল মেডিকেল সেন্টারকে ১ লাখ ৫০ হাজার টাকা ও মডার্ন সেন্ট্রাল হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা বলেন, অভিযান অব্যাহত থাকবে।