প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী উপজেলায় অটোরিকশার ব্যাটারি থেকে অগ্নিকাণ্ডে শহরের আলহাজ মোড়ে গত বুধবার রাতে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রাত ১০টার দিকে হঠাৎ ধোঁয়া দেখা যায়। পরে ধোঁয়ার সঙ্গে আগুন দেখতে পেয়ে দোকান মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঈশ্বরদী ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক বলেন, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। প্রাথমিক তদন্তে অটোরিকশার ব্যাটারি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।