চারটি মামলায় শওকত মাহমুদের জামিন বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার চারটি মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে।
শওকত মাহমুদের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল মঙ্গলবার ‘নো অর্ডার’ দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকল।