চারটি মার্কিন মালবাহী উড়োজাহাজ কিনতে চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌবহর শক্তিশালীকরণ এবং মানবিক মিশনে মালবাহী উড়োজাহাজে সক্ষমতা বাড়াতে সরকার চারটি মার্কিন কার্গো বিমান কিনতে চায়। এ জন্য যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। গত মঙ্গলবার প্রতিরক্ষা নিরাপত্তা সহায়তা সংস্থা (ডিএসসিএ) মার্কিন কংগ্রেসকে বাংলাদেশ সরকারের কাছে সম্ভাব্য সামরিক সরঞ্জামাদি বিক্রির বিষয়টি তুলে ধরে। ডিএসসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রস্তাব অনুযায়ী, চারটি লকহিড মার্টিন সি-১৩০ই মালবাহী উড়োজাহাজ পেতে চায় বাংলাদেশ। ওই চারটি উড়োজাহাজ, যন্ত্রাংশ ও সরঞ্জামাদি এবং প্রশিক্ষণের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি মার্কিন ডলার। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর (ইউএসএএফ) চারটি লকহিড মার্টিন সি-১৩০ বিমান ও এক্সেস ডিফেন্স আর্টিকেলসের (ইডিএ) ২০ টি৫৬এএ রোলস-রয়েস ইঞ্জিন এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে সহায়তা করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। ইউএনবি।