চারটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় গতকাল বুধবার পৃথক স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীর তীর থেকে অজ্ঞাত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল নয়টার দিকে কুষ্টিয়া শহরের দিনমণি মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করে। কুষ্টিয়া মডেল থানার উপপরির্দশক বোরহান উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশা করার কারণে সে মারা গেছে। লাশের পাশ থেকে নেশা করার প্রয়োজনীয় উপকরণ পাওয়া গেছে। এ ছাড়া বেলা ১১টার দিকে কুষ্টিয়ার গড়াই নদীর রেনউইক বাঁধ এলাকা থেকে অপর এক ব্যক্তির (৪০) গলিত লাশ উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, অন্য কোথাও মেরে লাশ পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে।অন্যদিকে বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীর তীর থেকে অজ্ঞাত দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে স্থানীয়রা লাশ দুটি দেখে পুলিশকে জানায়। দুপুর ১২টার দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া লঞ্চঘাটের পশ্চিম পাশে তেঁতুলিয়া নদীর তীর থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।