চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার আরও আটটি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। জাতীয় সংসদে গতকাল বুধবার দিনের শুরুতেই সম্পূরক কর্মসূচির আওতায় শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি, অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি, যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।অধিবেশনের শুরুতে সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ আব্দুস শহীদ এসব কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন। পুনর্গঠন পর্বে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে আওয়ামী লীগের সিমিন হোসেন রিমিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের প্রয়াত সদস্য আব্দুল জলিলের জায়গায় তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে।যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে আওয়ামী লীগদলীয় আবদুল মালেককে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এই কমিটির সদস্য ছিলেন। তাঁর জায়গাতে আবদুল মালেককে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি এর আগে বিদ্যুৎ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি থেকে ইসরাফিল আলমকে বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় কিশোরগঞ্জ-৪ আসনে যিনি নির্বাচিত হবেন, তাকে অন্তর্ভুক্ত করা হবে বলে উল্লেখ করা হয়েছে।