চারটি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক মেরামতের দাবিতে গতকাল শনিবার সকালে মানববন্ধন হয়েছে। শহরের বিভিন্ন পেশার নাগরিকদের নিয়ে গঠিত সড়ক উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির আহ্বানে এই কর্মসূচি পালন করা হয়। দাবি বাস্তবায়নে গতকাল সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। সকাল ১০টার দিকে শহরের সদর রোডে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আনিসুর রহমান, প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি সুখরঞ্জন শীল প্রমুখ।