চারণ কবি বিজয় সরকারের ১০৭তম জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারণ কবি বিজয় সরকারের ১০৭তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে কবির জন্মস্থান নড়াইলের বাসগ্রাম ইউনিয়নের ডুমদী গ্রামে বিজয় সংসদ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, নগরকীর্তন, আলোচনা সভা ইত্যাদি।১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি বিজয় সরকার জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব, কৈশোর ও যৌবনের নানা স্মৃতিবিজড়িত এ গ্রামেই প্রায় ৮০ বছর পার করেন তিনি। ১৯৮৫ সালের ২ ডিসেম্বর ভারতে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।