চারণ কবিকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারণ কবি বিজয় সরকারের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমী চত্বরে নানা কর্মসূচি পালন করা হয়। চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানের মধ্যে ছিল কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিজয়গীতি প্রতিযোগিতা, আলোচনা সভা ও কবির রচিত ধুয়া গানের আসর। জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিজয় সরকার ফাউন্ডেশনের সদস্যসচিব ও নেজারত ডেপুটি কালেক্টর সহকারী কমিশনার আবু সুফিয়ান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মলয় কুণ্ডু প্রমুখ।