চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৯ ডিসেম্বর চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ষোড়শ মৃত্যু-বার্ষিকী। অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে ব্রহ্মপুত্র নদের কালা সোনাচরের কাছে শেরেবাংলা ফেরি থেকে পড়ে তিনি মারা যান। অকালপ্রয়াত এই নিষ্ঠাবান সাংবাদিক সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে ফিলিপস পুরস্কার, ১৯৯৭ সালে একুশে পদকসহ (মরণোত্তর) অর্ধডজনের বেশি পুরস্কার পান। দিনটি স্মরণে আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি মিলনায়তনে আলোচনা সভা ও ‘চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি পুরস্কার ২০০৯ ও ২০১০’ প্রদানের আয়োজন করা হয়েছে।