চারদলীয় জোট আমলে দুর্নীতি ও অনিয়মই ছিল নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেছেন, চারদলীয় জোটের শাসনামলে দেশে দুর্নীতি ও অনিয়মই নিয়মে পরিণত হয়েছিল। তারা দেশকে চালকবিহীন ট্রেনে পরিণত করেছিল। গতকাল শুক্রবার বিকেলে নোয়াখালীর সোনাপুরে রয়্যাল হসপিটালের সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।জি এম কাদের বলেন, বিগত নির্বাচনে চারদলীয় জোটের দিক থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ পরিবর্তন চায়। বর্তমান সরকার জনগণের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।