চারদলীয় জোটভুক্ত হচ্ছে এলডিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) চারদলীয় জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বিএনপি-ঘোষিত বিজয় দিবসের কর্মসূচির পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। জানা গেছে, গতকাল রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে এলডিপির নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বর্তমান সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে আগামী মাসে রোডমার্চের প্রস্তুতি নিয়ে দুই দলের নেতারা আলোচনা করেন।