চারদলীয় জোটের সমাবেশে যোগদানের পথে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোটের ঢাকার মহাসমাবেশে যোগদানের উদ্দেশে টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃত্বে চারটি বাসযোগে ঢাকা যাওয়ার পথে সখীপুর থানার সামনে পুলিশ গাড়ির কাগজপত্র দেখার অজুহাতে গাড়িগুলো আটকে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে। সখীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর আবুল হাশেম আজাদ অভিযোগ করেন, ‘পুলিশ আমাদের গাড়িগুলো আটকে দিলে আমরা বিকল্পভাবে ১০টি মাইক্রোবাস তড়িঘড়ি করে ভাড়া করে সমাবেশে যোগ দিই। ফলে আমাদের শতাধিক নেতা-কর্মী ওই সমাবেশে যোগ দিতে পারেনি।’পুলিশের বাধা সম্পর্কে জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন অভিযোগ অস্বীকার করেন।