চারদিকে ধানখেত মাঝে ইটভাটা উঠতি বোরো নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারপাশে আবাদি জমি। মাঝখানে ইটভাটা। ইটভাটার গ্যাস, ধোঁয়া ও চুল্লির উত্তাপে উঠতি বোরো খেতের প্রায় চার একর জমির ধান নষ্ট হয়ে গেছে। ওই খেত থেকে কোনো ধান পাওয়া যাবে না।রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ধনতোলা বাজারসংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় ‘এমটিসি’ নামের একটি ইটভাটা রয়েছে। ইটভাটার চারদিকে ধানখেত। ক্ষতিগ্রস্ত চাষিরা ভাটার মালিকের সঙ্গে কথা বলেছেন। কিন্তু ভাটার মালিক তাঁদের কথায় কান দেননি। এরপর তাঁরা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ দেন। কৃষক নুরুল ইসলাম এক বিঘা জমিতে ধান আবাদ করেছিলেন। তিনি অভিযোগ করেন, ভাটার গরমে তাঁর পুরো খেত নষ্ট হয়েছে। এখান থেকে তিনি কোনো ধান পাবেন না।উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ইট পোড়ানো শেষে ভাটার ভেতর যে গ্যাস সৃষ্টি হয়, তা নষ্ট করার জন্য ৭২ ঘণ্টা ভাটার যন্ত্র চালু রাখতে হয়। এ ক্ষেত্রে তা করা হয়নি। ফলে ওই গ্যাস ধানখেতের ক্ষতি করছে। এমটিসি ইটভাটার মালিক মজিবর রহমান কৃষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কৃষকেরা বেশি বেশি কথা বলছে। আমি সঠিক নিয়মে ইটভাটার কাজ করছি।