প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে গতকাল মঙ্গলবার ফলদ, বনজ ও ঔষধি গাছের সাড়ে ছয় শতাধিক চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ, ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবদুল হান্নান খান, জেলা দক্ষিণের সহকারী বনসংরক্ষক রেজাউল করিম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (মাধ্যমিক) রাবিয়া বিনতে বাদশা, প্রধান শিক্ষক (প্রাথমিক) বিন্দু লাল চাকমা।