চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যুব উন্নয়ন ফোরাম নামের একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জাতের ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এস এম আবুল বাসার কলেজ মাঠে এক অনুষ্ঠানে চারাগুলো বিতরণ করেন। যুব উন্নয়ন ফোরামের সভাপতি এইচ এম ফারুকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা প্রমুখ।