প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও মক্তবে গতকাল সোমবার এক হাজার ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। মানবাধিকার বাস্তবায়ন ও সমাজ উন্নয়ন সংস্থা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিনা ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোশারফ হোসেন, চারা বিতরণকারী সংস্থার নির্বাহী পরিচালক এস এম ফারুক হোসেন।