চারা বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে গতকাল বুধবার কৃষক সমাবেশ, প্রশিক্ষণ ও কলম চারা বিতরণ অনুষ্ঠান হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার ‘লেবু জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পে’র আয়োজনে এই অনুষ্ঠান হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়নের ৬০ জন চাষি উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে এ ৬০ জন চাষিকে তিনটি করে মালটা, দুটি কমলা, তিনটি বাতাবি লেবু, তিনটি কলম্বো লেবুর কলমসহ ১২টি করে কলম চারা দেওয়া হয়। এর আগে চাষিদের সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়।