চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছাত্রছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ফলের এক হাজার চারা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম এ চারা বিতরণ করেন। এর আগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ইউএনও মো. শওকত উসমান, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় আটটি স্টল রয়েছে।