প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এবং গত বুধবার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের হাতে এসব গাছের চারা তুলে দেওয়া হয়। চারা বিতরণ অনুষ্ঠানের সমাপনী দিনে গতকাল অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, ইউএনও মুহাম্মদ মুতাসিমুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল হক উপস্থিত ছিলেন।