চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ১টি কলেজ, ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ৫৭টি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি দাখিল মাদ্রাসার মধ্যে বিভিন্ন প্রজাতির ফলের ৬ শতাধিক চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নিকলী জি সি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। স্থানীয় সাংসদ আফজাল হোসেন চারা বিতরণ করেন। এর আগে সেখানে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন সাংসদ। মেলা উপলক্ষে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম প্রমুখ।